এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামী মো. মারজুম মৃধাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে বোয়ালমারী ফায়ার সার্ভিসের বিপরীত পাশের এক বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। মারজুম মৃধা উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পশ্চিমপাড়া গ্রামের রফিক মৃধার ছেলে। গ্রেফতারকৃতকে বুধবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের বিপরীত পাশের এক বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ১৬ ফেব্রুয়ারী ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালুর দায়ের করা মামলায় মারজুম মৃধাকে একমাত্র আসামী করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ওই ছাত্রীটি স্থানীয় বনচাকী মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। মেয়েটি'র মা ১৪ বছর আগে মারা যান আর বাবা দুবাই প্রবাসী। সে মামা বাড়ি থেকে পড়ালেখা করে। গত ১০ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে মারজুম মৃধা মেয়েটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
উল্লেখ্য, মারজুম মৃধা ঘটনার পর থেকে পলাতক ছিলো।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।