এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উন্মুক্ত জলাশয় খালও বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য বাজারে ও জলাশয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশহেলা ব্রিজ সংলগ্ন এলাকা, সাতৈর বাজার সংলগ্ন বারাশিয়া নদী থেকে ও হাট বাজার থেকে জাল জব্দ করে। এর মধ্যে চায়না দোয়ারি জাল ৫ টি,ও কারেন্ট জাল জব্দ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো, জসিমউদদীন।
এসব জালের আনুমানিক মূল্য প্রায় দুইলাখ পঞ্চাশ হাজার টাকা।
পরে এসব জাল উপজেলা চত্তরে একত্র করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি মাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের হিসাব রক্ষক কাজী ওয়াহিদুজ্জামান, মো, মাহবুবুর রহমান প্রমূখ।
কৃষি কর্মকর্তা জসিমউদদীন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী মাজিস্ট্রেট গোলাম রাব্বানী বলেন, আমরা জানি যে মৎস্য সম্পদ রক্ষার্থে আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
জুলাই ১৩, ২০২৪
জানু ২১, ২০২৫
ডিসেম্বর ৩১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।