এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আগামী ৩ জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্যাম্পাস বন্ধকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধকালীন সময়ে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
জানু ১৭, ২০২৫
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।