এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিজয়নগর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ২০২৫-২০২৭ সনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ০৫ এপ্রিল (শনিবার) সকালে উপজেলার চান্দুরা ডাকবাংলাতে এক মতবিনিময় সভায় এই কমিটির আত্মপ্রকাশ ঘটে।
সভায় সর্বসম্মতিক্রমে চ্যানেল এস এর বিজয়নগর প্রতিনিধি হীরা আহমেদ জাকির কে সভাপতি এবং এনটিভি অনলাইনের ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ ও বিজয়নগর প্রতিনিধি শাহনেওয়াজ শাহ্ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এই নির্বাচন সাংবাদিকদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক হিসেবে এসএম কিবরিয়া (মুভি বাংলা টিভি), প্রচার সম্পাদক হিসেবে আলমগীর হোসাইন (চ্যানেল এ ওয়ান) এবং কার্যকরী সদস্য হিসেবে শামসুল ইসলাম লিটন (বাংলা টিভি) ও সুশান্ত দাস (রাজধানী টিভি) নির্বাচিত হয়েছেন।
নবগঠিত এই কমিটি সাংবাদিকদের নানা দাবী-দাওয়া আদায়ের জন্য কাজ করবে এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সমস্যাগুলোর সমাধানে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদী সকল সদস্যরা।
ডিসেম্বর ২৭, ২০২৫
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।