এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা আটক করা হয়েছে। ঈদুল আজহার ছুটিতে সীমান্তে নিরাপত্তা জোরদারে গৃহীত বিশেষ অভিযানে এই সাফল্য আসে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ আলীনগর ও লক্ষীপুর বিওপি’র টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬,০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত মাদকের সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৪৮ লক্ষ টাকা।
এর আগের দিন, বুধবার (১১ জুন) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির লক্ষীপুর বিওপি’র আরেকটি টহলদল বিজয়নগরের জলিলপুর এলাকা থেকে ১,০১৫ পিস ভারতীয় ইয়াবা আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
উভয় অভিযানে আটককৃত ইয়াবার মোট সিজার মূল্য দাঁড়ায় ৫১ লাখ ৪ হাজার ৫০০ টাকা। বিজিবি জানায়, এসব মাদক দ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দিয়ে যথাযথভাবে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনগণের নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে।
বিজিবি আরও জানায়, চোরাচালান রোধে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে এবং কুরবানির পশুর চামড়া যেন পার্শ্ববর্তী দেশে পাচার না হয় সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সরাইল ব্যাটালিয়ন প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিসেম্বর ২১, ২০২৪
ডিসেম্বর ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।