এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আবদুল হক আল-আজাদ এর অপসারণ ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।
২৬ অক্টোবর (শনিবার) দুপুর ১২ টায় মাদরাসা মিলনায়তনে সচেতন এলাকাবাসীর আয়োজনে শতাধিক ছাত্র-জনতার উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দূর্নীতিবাজ, নিপীড়ক ও অর্থ আত্মসাৎকারী অধ্যক্ষ আবদুল হক আল আজাদ এর ভয়ে কউ মুখ খুলতে পারেনি। তিনি বিভিন্নভাবে ৭০ লাখ টাকা আত্মসাৎ করেন। টিউশন ফি, অনুদান, ফ্রম ফিলআপ ফি, ব্যাবহারিক পরিক্ষা ফি, সরকারি অনুদান, সিলেবাস ও সনদ বিক্রি, ইউনিক আইডি বাবদ টাকা, শিক্ষক নিয়োগে ঘোষ বাণিজ্য, নারী সহকর্মীদের শ্লীলতাহানিসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা তার দ্রুত অপসারণ ও শাস্তির দাবী জানাই।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ শতাধিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।