এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ঈদ-পরবর্তী ছয় দিনব্যাপী শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে জনসংযোগ, পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
সোমবার (৯ জুন) ছিল এই জনসংযোগ অভিযানের দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে শ্রীনগর ছনবাড়ী চৌরাস্তা হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন মীর সপু। এসব সভায় তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের অন্যতম হাতিয়ার।” একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেরি বা তালবাহানা করলে যে সমস্যার সৃষ্টি হবে, তা আপনাদেরই সামলাতে হবে।”
এই কর্মসূচিতে মীর সপুর সফরসঙ্গী হিসেবে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. জাকারিয়া মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মো. জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী নুরুজ্জামাল সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কে এম রাজিব, নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি হাজী মো. এনায়েত হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, দপ্তর সম্পাদক রিমন হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শেখ জুয়েল, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল ও সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমির হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মো. মুসা ও সাধারণ সম্পাদক গুলজার আমিন, তাতীঁদলের সদস্য সচিব সজিবুল ইসলাম সজিব, শ্রীনগর উপজেলা যুবদলের ওমর ফারুক বাবু, সোহেল মাদবর, আসাদুজ্জামান মৃধা বাবু, নারী ও শিশু অধিকার ফোরামের শ্রীনগর উপজেলার আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক, যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন তারা, খোকন মেম্বার, সিরাজদিখান উপজেলার আহ্বায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, শ্রীনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক রানা শেখসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। তাদের আশা, ৩১ দফার বার্তা তৃণমূলে পৌঁছে দিয়ে বিএনপি জনসম্পৃক্ততা আরও বাড়াতে পারবে এবং রাজনৈতিক কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে।
আগস্ট ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।