এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগ ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এউপলক্ষে সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান,বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর শহরের আলিপুরে হাসিবুল হাসান লাবলু সড়কের অবস্থিত আওয়ামীলীগ অফিস কার্যালয়ে মঙ্গলবার বিকেল চারটায় উক্ত কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি ডিউবি সিকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন মহিলা আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে সকল গণতান্ত্রিক লড়াই সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। এখনো সে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এর উন্নয়নমূলক কার্যক্রম কে তুলে ধরার জন্য মহিলা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এরপর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদানের সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ফরিদপুর সাবেক জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন এবং তার সহধর্মিনী আইভি মাসুদের একমাত্র সন্তান সৈয়দ আসিফের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।