এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় এগারো বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো.শাহাজাহান (৬৫) নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার খন্দকার পাড়ার মৃত আদুল্যা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে অভিযুক্ত শাহাজাহানের স্ত্রী বাসায় ছিলনা। এ সুযোগে তিনি প্রতিবেশী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আকস্মিক শাহজাহানের স্ত্রী বাহির থেকে বাসায় ঢুকে ঘটনাটি দেখে পেলেন। পরে শাহজাহানের স্ত্রী ও ভুক্তভোগী নিজে তার মাকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।