এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের সোমেশপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
জানা গেছে আজ বৃহস্পতিবার আনুমানিক বিকেল পাঁচটায়
ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের সমেশপুর এলাকায় ফরিদপুর থেকে সালথাগামী একটি হাইস মাইক্রোবাস (যার নম্বর -ঢাকা মেট্রো- চ ১৬-০৭৪৫)
এর সাথে বিপরীত দিক হতে আসা।একটি যাত্রীবাহী মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে হয় ।
এঘটনায় একাধিক ব্যক্তি আহত হয় তারা হলেন মাহিন্দ্র চালক
১।সিদ্দিক মোল্লা (৫৫) ,পিতা- জীবন মল্লিক সাং- সালথা বাজার থানা- সালথা জেলা- ফরিদপুর
২।খন্দকার জিল্লুর হক সুমন(৪০)
পিতা- মৃত খন্দকার সামসুল হক
সাং -কাফুরা থানা -কোতোয়ালি জেলা -ফরিদপুর
৩।এমদাদ (৫০) পিতা- মৃত তারা যুথি সাং-ঘোড়াদাহ থানা-
কোতোয়ালি জেলা --ফরিদপুর।
৪।লাইজু (৩৮)
পিতা -মো নুরুল ইসলাম ব্যাপারী সাং -সাদীপুর থানা -কোতোয়ালি জেলা -ফরিদপুর
৫।আক্তারুজ্জামান হিমু (৫৭) পিতা-মৃত সিরাজ উদ্দিন মোল্লা সাং -ভাওয়াল থানা -সালথা জেলা - ফরিদপুর আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬-১৫ মিনিটে ঘটিকার সময় এমদাদ (৫০) পিতা- মৃত তারা যুথি সাং-ঘোড়াদাহ থানা- কোতোয়ালি, জেলা - ফরিদপুর মৃত্যুবরণ করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য অপর একজনকে জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ০৩ জন চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত হাইস মাইক্রোবাস ও মাহেন্দ্র স্থানীয় কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নিয়েছেন। এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।