এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের স্টোর রুমে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮.৪০ মিনিটের দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাশ্বের দ্বিতীয় তলা বিল্ডিং এর স্টোর রুমে আগুন লাগে ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ৫/৬ টি কম্পিউটার, প্রয়োজনীয় কাগজপত্র,,
কেমিক্যাল,কাঠের আলমারি, এসি, ফ্যান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারসহ হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৪ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।