ফরিদপুরে ম্যাটসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর, ২০২৪ ৯:৪৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ম্যাটসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 

ফরিদপুরে ম্যাটসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের উদ্যোগে 
 ফরিদপুরের সমন্বয়ক মো: মইনুল ইসলাম মোহন এর সভাপতিত্বে চার দফা দাবি আদায়ের লক্ষে উক্ত কর্মসূচি পালিত হয়। 
এ সময় জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।    
 মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর ম্যাটসে্র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদনান, ইয়াসিন মোল্লা, মোহাম্মদ সোয়াইব ।
এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা চার দফা পেশ করেন।
দফা সমূহ হচ্ছে-ক.অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ,
কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি। 
খ.অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসঙ্গতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতা সহ এক বছরের ইন্টানশিপের ব্যবস্থা করা।

গ.প্রস্তাবিত -এলাইড-হেলথ প্রফেশনাল কোর্স বাতিল করে স্বতন্ত্র "মেডিকেল এডুকেশনাল বোর্ড অব বাংলাদেশ" প্রতিষ্ঠা করা।

ঘ.অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদন্ড  ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিকাল বিষয়ে সুযোগ সৃষ্টি করা।

এ সময় তাদের দাবিগুলো অচিরেই পূরণ না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।