ফরিদপুরে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

ফরিদপুর জেলা প্রতিনিধি:
২৪ মার্চ, ২০২৪ ৬:১৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

ফরিদপুরে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসি।ফরিদপুর দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।  রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সে পলাতক রয়েছেন। 

ফাঁসির দন্ড পাওয়া আসামি ওবায়দুর মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ মার্চ ফরিদপুরের বোয়ালমারীর পশ্চিম ভাটদীর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মনিরা বেগম (৩৪) নামে এক গৃহবধূ। নিখোঁজেের চারদিন পর একই এলাকার একটি গম ক্ষেতের মধ্যে থেকে মনিরার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই। দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওবায়দুরকে আসামি করে কোর্টে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মনিরা বেগম নামে এক পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তবে, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও অপরাধ প্রবণতা কমে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।