এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (৭৫) ও তার ভাই ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর (৭০) জেলা আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৫ জনের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন মো. দিলদার হোসেন সবুজ (৫০) নামে এক ব্যক্তি। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগটি আমলে নিয়ে কোর্টটির বিচারক নাসিম মাহমুদ ৭২ ঘণ্টার মধ্যে মামলা হিসেবে নিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
ওই মামলায় অন্যদের মধ্যে রয়েছেন, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী (৫৮), সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন (৩৫), সুপ্ত খান (২৮), সাদমান সৌমিক (২৭), অমিত সরকারসহ ১৫ জন।
এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৩০-৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ওই মামলায় বলা হয়েছে, ২০১৯ সালের ২৬ মার্চ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফুল দিতে যান। ফুল দিয়ে ফেরার পথেই ভাঙ্গা রাস্তার মোড়ে এলে খন্দকার মোশাররফ হোসেনের হুকুমে নেতা-কর্মীদের ওপর উল্লেখিতরা হকিস্টিক, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র রামদা নিয়ে হামলা করে। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের তৎকালীন আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলকে খুন করার উদ্দেশে খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাইফুল ইসলাম জীবন রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অন্যরা।
এই হামলায় অভিযোগকারীও আহত হন এবং আহতরা পালিয়ে থেকে চিকিৎসা নেন বলে উল্লেখ করেন মামলায়।
বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘অভিযোগটি দ্রুত বিচার আদালতের মামলা হিসেবে নেওয়া হয়েছে। বিচারক নাসিম মাহমুদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা রুজু করে তদন্তের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন।’
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, আদালতে একটি অভিযোগ হয়েছে শুনেছি। এখন কোর্ট থেকে থানায় পাঠালে তা রুজু করে তদন্ত করা হবে।
জুলাই ২২, ২০২৬
জুলাই ১, ২০২৬
আগস্ট ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
নারায়নগঞ্জ | ১১ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।