এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় হামলার অভিযোগে ফরিদপুরে দ্রুত বিচার আইনে আওয়ামী যুবলীগের ২৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করা হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হেমায়েত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ যুবলীগের ২৯ নেতাকর্মীর নামোল্লেখ করে আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ করে যেতে পারে গত ২০২২ সালে ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্ব হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।