এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো অ-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান।
রবিবার (১ জুন) দুপুর ৩টা, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার, ফরিদপুর এবং সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক, ফরিদপুর উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫-এর আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ শুরু হয় গত ২০ মে (মঙ্গলবার) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল ও ক্রীড়া ক্লাবের মোট ৪০ জন কিশোর অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আশাবাদ ব্যক্ত করেন, “এই প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলাররাই আগামীতে ফরিদপুর জেলার প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবে।” অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
ডিসেম্বর ৩০, ২০২৫
ডিসেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।