প্রাইভেট কার নিয়ে ছাগল চুরি, আটক-২ 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
২০ অক্টোবর, ২০২৪ ২:৩২ পিএম
শেয়ার করুন:
প্রাইভেট কার নিয়ে ছাগল চুরি, আটক-২ 

মাগুরায় প্রাইভেট কার নিয়ে ছাগল চুরি করতে গেলে ২ যুবক আটক করে স্থানীয়রা। আটককৃতরা হচ্ছে,মাগুরা শহরের টিভি ক্লিনিক পাড়ার মুকুলের পুত্র নুর আলম(২৪) ও ঘোড়ামারা গ্রামের নওশের শেখের পুত্র অনিক শেখ (২৫)।

জানা গেছে,,শনিবার(১৯ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলার শত্রজিতপুর বাজার থেকে স্থানীয়রা তাদের গতিরোধ করে আটক করে। পুলিশ জানায়,ঘটনার দিন দুপুরে ওই দুই যুবক ফাঁড়ির সামনে রাস্তার পাশে থেকে একটি ছাগল প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ছাগলের মালিক নুর ইসলাম বিষয়টি দেখে ফেলে প্রাইভেট কারের গতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে শত্রজিতপুর বাজারে জানালে স্থানীয় জনতা তাদের ধরে ফেলে। পরে দুই যুবককে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চুরি কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়িতে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।