এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সাংসদ এ.কে.আজাদের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু'র সভাপতিত্বে রবিবার বিকেল পাঁচটায়
শহরের কোতোয়ালী থানার মোড় হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সোহান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন যে, ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ.কে আজাদ সব সময় গরিব অসহায় মানুষের পাশে ছিলেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবারের ন্যায় এবারও গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করবেন। পরিশেষে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১০০০ জন গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মার্চ ১৫, ২০২৫
মার্চ ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।