এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লীকবি জসীম উদদীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহরের অম্বিকাপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, কবিপুত্র খুরশিদ আনোয়ার প্রমুখ।
বক্তারা কবির সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে তার গল্প, কবিতা ও উপন্যাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরে কবির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পল্লীকবি জসীম উদদীন ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে তার অবদান অনস্বীকার্য। কবর কবিতাসহ নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট বাংলা সাহিত্যের গীতিময় কবিতার অন্যতম অনন্য নিদর্শন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।