এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। "আসুন মাদকমুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি"— এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাহমুদকান্দা সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিভাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম হেকমত এবং সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম সজল।
বক্তব্য রাখেন— মো. আরিফুজ্জামান তুহিন, ওমর আলী শেখ, ইউপি সদস্য মো. শাহ নিয়াজ ফরাজি হিরু, এস এম নুর আলম, মতিউর রহমান, মাওলানা জহিরুল ইসলাম নাজেরী, সাবেক বন কর্মকর্তা মো. এনামুল হক, এস এম আপেল মাহমুদ, মোল্লা মো. সফিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, "মাদক আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখনই সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক বিপদের সম্মুখীন হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।"
তারা আরও বলেন, "জনপ্রতিনিধিরা যদি স্থানীয়ভাবে, আর প্রশাসন আইনি দিক থেকে সক্রিয়ভাবে ভূমিকা রাখে— তবে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যেকের উচিত নিজের পরিবার ও আশপাশে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা।"
এ মানববন্ধন ও সভার মাধ্যমে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী লড়াইয়ে একতাবদ্ধ থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।