নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১ জুন, ২০২৫ ১২:২৬ এএম
শেয়ার করুন:
নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ২ নম্বর পুরাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকিরের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পবিত্র কুমার শিকদার।

ঘোষিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে ইউনিয়নের সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৯৯৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৮৮৯ টাকা। এতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ১৩ হাজার ১০৬ টাকা।

বাজেট ঘোষণার সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা ও অবকাঠামো খাতে ব্যয়ের দিক তুলে ধরা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।