এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় মাদক মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়,গত ২০২৩ সালের আগস্ট মাসের ১৮ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের ওপর একটি ট্রাক্টরের পেছনে থাকা টুল বক্সের ভেতর থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় ট্রাক্টরের ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় ১২ জনের সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষী গ্রহণ শেষে ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক কারবারি এবং যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়।
আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস বলেন, এ রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো এবং আমরা আশা করি ন্যায়বিচার পাবো।
অক্টোবর ৩, ২০২৫
সেপ্টেম্বর ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।