এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাণীনগর উপজেলা শাখা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামিনুর ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত এবং যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ মহন্ত। এছাড়াও উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে খবিরুল ইসলাম বলেন, "সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। উপজেলার হিন্দু সম্প্রদায় যাতে তাদের এই উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে, সেজন্য প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, এই উৎসবকে আরও আনন্দমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এই ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও শক্তিশালী করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফেব্রু ৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।