এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পত্নীতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন কিশোর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনার পর রাতেই দুজন এবং বুধবার (৪ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে পত্নীতলার পার্বতীপুর মোড়ে, মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কে। নিহতরা হলেন—মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার সুনিবির আশরাফ (১৭), হৃদয় হোসেন (১৭) ও সাদনান সাকিব (১৭)। তারা তিনজনই বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তিন বন্ধু নজিপুর বাজারে ঘুরতে যান। ফেরার পথে সন্ধ্যায় পার্বতীপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ধাক্কা মারে তাদের মোটরসাইকেলটি। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুনিবির আশরাফকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত হৃদয় হোসেন ও সাদনান সাকিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতেই হৃদয় এবং বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাদনান মারা যান।
তিন বন্ধুর একসঙ্গে মৃত্যুর খবরে মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ‘তিন শিক্ষার্থীর বাড়ি মহাদেবপুরে। সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার রাতে দুজনের মৃত্যু হয় এবং বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় অপরজনও মারা যান।’
পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, ‘বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ওই বাসের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নভেম্বর ৩, ২০২৫
মে ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।