এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন বড় বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার (৪ জুন) সকালে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও সুবর্ণচর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল কাইয়ুম জানান, “আমার বড় ভাই সৌদি প্রবাসী আব্দুল বাতেনের নতুন বাড়িতে রাত ২টার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত হামলা চালায়। তারা বিল্ডিংয়ের প্রধান দরজার লক ভেঙে ঘরে ঢুকে। সবাই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। পরিবারের সদস্যদের মুঠোফোন বন্ধ করে খাটের নিচে ফেলে দিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা ঘর থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।”
ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। ডাকাতি প্রতিরোধে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। তবুও মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে গেছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং রাতের বেলা টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
নভেম্বর ২০, ২০২৫
মার্চ ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।