এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচাও প্রাণ, ক্ষয়ক্ষতি"—এই স্লোগানকে ধারণ করে কালকিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদ্দারের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও মহড়া প্রদর্শন করেন। এছাড়া অগ্নিকাণ্ড নিবারণসহ দুর্যোগ প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহীদুল ইসলাম সোহাগ, ছাত্র প্রতিনিধি মো. নাজিমুদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটি কালকিনি উপজেলার নাইমূল হাসান নাহিদ, সিনিয়র রোভারমেট সৈয়দ আবুল হোসেন কলেজের রাইসান ফকির পাভেল, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির নির্বাহী পরিচালক তামিম, কে ব্লাড ডোনার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান সাজ্জাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা।
দিবসটি উপলক্ষে দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা ও প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হয়।
অক্টোবর ৮, ২০২৫
এপ্রিল ৮, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।