এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাজে যোগ দিয়েছে ফরিদপুর জেলা পরিষদের সদস্যবৃন্দ। সোমবার বিকেল তিনটায় ফরিদপুর পুলিশ লাইন থেকে একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে শহর প্রদক্ষিণের মাধ্যমে তারা কাজে যোগদান করেন।
এ সময় ফরিদপুরের পুলিশ ফরিদপুরের জেলা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্যবৃন্দ সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা পৌনে একটাই ফরিদপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম পিপিএম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা্ কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান টিআই তুহিন লস্কর, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে।
পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে ।
একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান। এছাড়া এ সময় যে সকল ব্যক্তি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজ ও সাধারণ জনগণ তাদের পাশে থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।