এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আশুলিয়ার ঘোরাট এলাকায় চাঁদার দাবিতে প্রকাশ্যে সৈনিক ইসলাম শাহীন নামের এক চা দোকানিকে গুলি করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুরে দিকে আশুলিয়ার গোরাটের ফুলবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সৈনিক ইসলাম শাহীন নীলফামারী জেলার ডিমলা থানার লাউতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। সে গোরাট এলাকায় তার বৃদ্ধা মাকে নিয়ে ভাড়া বাসায় থেকে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করে।
অভিযুক্ত আশিক, কানা সজিব ও পারভেজ গোরাট এলাকার স্হানীয় বাসিন্দা।
গুলিবিদ্ধ সৈনিক ইসলাম শাহীন অভিযোগ করে বলেন, আমি ডেবনিয়ার গার্মেন্টসের সামনে ফুটপাতে আমার মাকে নিয়ে দোকানদারি করি। আমার কাছে এর আগে আশিক, কানা সজিব, তৈয়ব ও পারভেজ চাঁদা দাবি করে আসছিলো। এতে আমি রাজি হইনি। এরপরে আমি সিগারেট আনার জন্য ফুলবাগান এলাকায় গেলে তারা আমাকে একা পেয়ে ধাওয়া দেয়। পরে আমি দৌড় দিলে তৈয়ব আলী পর পর ৩টি গুলি করে। ২টি গুলি শরীরে লাগে নাই। তৃতীয় গুলিটি আমার বাম পায়ে লাগে। পরে আমি রক্তাক্ত অবস্থায় দৌড় দিয়ে একটি ভবনের ৩ তলায় রুমের মধ্যে ঢুকে পড়ি এবং ভিতর থেকে দরজা আটকে দেই। পরক্ষণে সেখানে তারা গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। এরপরে আমার জীবন বাঁচাতে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে একটি বাড়িতে আশ্রয় নেই। সেখান থেকে লোকজনে ধরাধরি করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি এর ন্যায় বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
গুলিবিদ্ধের মা নাজমা বেগম জানান, স্থানীয় আওয়ামীলীগের লোক আকাশ, আসিক, সজীব, পারভেজ ও তৈয়ব আলী সহ ৮/১০জন সন্ত্রাসী পোশাক কারখানার সামনের প্রত্যেক দোকান থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে দোকানদারদের বেদম মারধর করে। বৃহস্পতিবার দুপুরে আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম শাহীন চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলাম শাহীনের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। পরে আমার ছেলে ফুলবাগান এলাকায় সিগারেট আনার জন্য গেলে। তারা তাকে ধাওয়া দেয়। একপর্যায়ে সে ছুটে দৌড় দিলে তৈয়ব আলী নামের এক সন্ত্রাসী তাকে পিছন থেকে গুলি করে। এরপর স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে সরকার মার্কেট নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে নারী শিশু হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক বলেন, গুলিবিদ্ধ সৈনিক ইসলাম শাহীনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলি বের করার জন্য ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ চা দোকানে সৈনিক ইসলাম শাহীন কে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সে পরিদর্শন করেছেন। ঘটনায় এখনো সন্ত্রাসীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশী অভিযান চলছে।
এবিষয়ে আশুলিয়া থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
মার্চ ২১, ২০২৫
অক্টোবর ১৬, ২০২৫
আগস্ট ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।