এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী অভিযানে জেলার বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম-(৪২)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৫০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। শুক্রবার রাতে উপজেলার আশুগঞ্জ গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপরজন হলেন বিজয়নগর উপজেলার মাদবের বাগ এলাকার আনোয়ার হোসেন-(৩৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইসাহাক মিয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মহিউদ্দিন।
এ সময় আনোয়ার ও রফিকুলকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ফেব্রু ২৫, ২০২৫
আগস্ট ১৭, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।