এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর নিম্নেবর্ণিত বিভিন্ন বিওপির টহলদল কর্তৃক চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় সিগারেট-৬০০ প্যাকেট, চকলেট-৮,৫৬৬ পিস, সানগ্লাস-৩৭৯ পিস এবং কসমেটিক্স-২৬,৩৫৮ পিস আটক করে, যার সিজার মূল্য-২৮,৭১,৫৪০/- (আটাশ লক্ষ একাত্তর হাজার পাঁচশত চল্লিশ) টাকা। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আলীনগর বিওপি’র টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০১৬/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে *ভারতীয় গাঁজা-২৪ কেজি এবং ইস্কফ-১৯ বোতল* জব্দ করে। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।