অর্থনৈতিক সংকটে দেড় বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 6, 2026 - 21:27
Mar 6, 2026 - 21:27
অর্থনৈতিক সংকটে দেড় বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা-এর সিঙ্গারবিল ইউনিয়ন-এর সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবারও শুরু করার উদ্যোগ নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকটের কারণে কাজটি এতদিন স্থগিত ছিল বলে জানিয়েছে মসজিদ কমিটি।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর সময় প্রায় আনুমানিক ২ ঘটিকায়, কয়েক শতাধিক মুসল্লির উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসী ও মুসল্লিদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে মসজিদের নির্মাণ কাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব আহসান উল্লাহ, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন, সেক্রেটারি মোহাম্মদ শাজাহান মেম্বার, ক্যাশিয়ার মোঃ রফিজ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আল্লাহর ঘর নির্মাণ একটি মহৎ ও সওয়াবের কাজ। তাই যারা সামর্থ্য অনুযায়ী এই পবিত্র কাজে অংশ নিতে চান, তারা যেন নিজেদের হালাল উপার্জন থেকে সামান্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এতে করে এলাকার বহুদিনের স্বপ্ন পূরণ হবে এবং মুসল্লিরা একটি সুন্দর ও স্থায়ী মসজিদে ইবাদত করার সুযোগ পাবেন।

স্থানীয় মুসল্লিরা জানান, প্রায় ৩৫ বছর আগে প্রতিষ্ঠিত হলেও আজও পর্যন্ত সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদটি পাকা করা সম্ভব হয়নি। দীর্ঘ এই সময় ধরে মসজিদটি টিনশেড অবস্থায় রয়েছে, যা এলাকাবাসীর জন্য কষ্টের বিষয়। 

তারা আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রবাসী ও সামাজিক সংগঠনের সহায়তায় অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এত বছর পেরিয়ে গেলেও তাদের এলাকার এই গুরুত্বপূর্ণ মসজিদটি এখনো পূর্ণাঙ্গভাবে নির্মাণ করা সম্ভব হয়নি।

মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ শাজাহান মেম্বার জানান, ইতোমধ্যে মসজিদের নিচের ভিটের বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। বাকি নির্মাণ কাজ আগামী ঈদের পর শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাইদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের সামান্য সহযোগিতায় আল্লাহর এই ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তাই সবাইকে এগিয়ে এসে এই পুণ্য কাজে শরিক হওয়ার জন্য অনুরোধ করছি।”

মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের নিচের বিকাশ নম্বরে যোগাযোগ করার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ (বিকাশ):

01758-478340

01715-208629

মোঃ শামীম মিয়া 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow