এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।
জানা গেছে, সমিতির চারটি গুরুত্বপূর্ণ পদে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের সকল কাগজপত্র যথাযথ ও সঠিক পাওয়ায় নির্বাচন কমিশন সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বৈধ ঘোষণা পাওয়া প্রার্থীদের মধ্যে সভাপতি পদে রয়েছেন সৈয়দ মিজানুর রহমান, আবুল বাশার শেখ, আব্দুস সালাম শেখ এবং মো. সিরাজুল ইসলাম সোজা। সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ ইসরাফিল মোল্লা, মোস্তাফিজুর রহমান রাসেল ও সৈয়দ আরিফুজ্জামান লিপু। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন বৈধ হয়েছে মোহাম্মদ আলী জুদ্দু ও মনিরুল ইসলামের। এছাড়া অর্থ সম্পাদক পদে বৈধ হয়েছেন বায়েজিদ মোল্লা ও কামরুল ইসলাম দাউদ।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন-অর-রশীদ বলেন, “আলফাডাঙ্গা সদর বাজার বণিক সমিতির নির্বাচনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে তাদের সকলের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় কোন মনোনয়ন বাতিল করা হয়নি।”
সেপ্টেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।