এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উন্মুক্ত জলাশয়ে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রায় দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। উপজেলার বানা ও বুড়াইচ ইউনিয়নের উথলী বিল, পানিগাতী বিল এবং শোলমারী বিল থেকে এসব ক্ষতিকর জাল জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে জব্দকৃত জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এ. কে. এম. রায়হানুর রহমান বলেন, “মাছের অবাধ প্রজনন ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। চায়না দুয়ারী জাল জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু জানান, “উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে।”
স্থানীয় মৎস্যজীবী ও পরিবেশকর্মীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিল ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরে আসবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।