এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে চারজন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় আরও দুইজন অভিযুক্ত পলাতক রয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানা গেছে, কোরবানিকে সামনে রেখে পূর্ব পয়সা এলাকায় উপজেলা প্রশাসনের অনুমোদনে স্থাপিত একটি অস্থায়ী গরুর হাট ইজারা নেন স্থানীয় জামাল বখতিয়ার। হাটের নিয়োজিত কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন চাঁদত্রিশিরা গ্রামের বাসিন্দা মাসুদ বখতিয়ার। তিনি জানান, গত ৪ জুন সন্ধ্যায় অভিযুক্তরা হাটে প্রবেশ করে তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে হামলাকারীরা। এতে হাটে থাকা ক্রেতা-বিক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় হাটে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়। পরে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে, বাকি দুজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার এবং মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।
পলাতক অন্য দুই অভিযুক্ত হলেন—মৃত আব্দুল হালিমের ছেলে সুইট বখতিয়ার এবং মৃত মকবুল হোসেনের ছেলে আজিজুল বখতিয়ার। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান।
এ ঘটনায় মাসুদ বখতিয়ার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সে লক্ষ্যে হাটে অতিরিক্ত নজরদারি অব্যাহত রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
নারায়নগঞ্জ | ১১ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।