এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চার টন কাজুবাদাম আমদানি করা হয়েছে।
বুধবার (২৯ মে) সন্ধ্যায় একটি ভারতীয় ট্রাকের মাধ্যমে বন্দরে পৌঁছায় ৪০০টি টিনের বালতিতে করে এ কাজুবাদামের চালান। প্রতিটি বালতিতে ছিল ১০ কেজি করে কাজুবাদাম, যার প্রতি কেজির মূল্য ৪.৫০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৪৫.৭৬ টাকা।
আমদানির কার্যক্রম পরিচালনা করেছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড, উত্তরা। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল, আখাউড়া।
আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, “সরকারি কোষাগারে নির্ধারিত রাজস্ব পরিশোধের পর আমদানিকারক প্রতিষ্ঠান কাজুবাদামের খালাস কার্যক্রম সম্পন্ন করবে।”
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, “ঈদকে সামনে রেখে আমদানির পরিমাণ আরও বাড়তে পারে। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে দ্রুত পণ্য খালাস সম্পন্ন হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ঈদের বাজারে ভোক্তা চাহিদা মেটাতে এ ধরনের আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মার্চ ১২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।