এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর তানোরে মর্মান্তিক এক দুর্ঘটনায় বেঞ্চ থেকে বঁটির ওপর পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রউফা রুক্কা। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রউফার মা হাওয়া বেগম বাড়ির উঠানে বসে পাকা আম কাটছিলেন। রউফা তার পাশেই বেঞ্চে বসে ছিল। একপর্যায়ে হাওয়া বেগম ঘরের ভেতরে গেলে মায়ের পেছনে যাওয়ার জন্য বেঞ্চ থেকে নামতে গিয়ে রউফা অসাবধানতাবশত পাটাতনের নিচে রাখা ধারালো বঁটির ওপর পড়ে যায়। বঁটির ফলা শিশুটির বুকে গভীরভাবে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা রউফাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রউফা ডাঙ্গাপাড়া গ্রামের রবিউল ইসলাম ও হাওয়া বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল। এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, “এটি নিছক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থার প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
ফেব্রু ১৪, ২০২৫
জুন ১১, ২০২৫
জানু ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।