এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে শহরের মার্কেট সংলগ্ন হেলিপোর্ট বাজার সংলগ্ন এলাকা হতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়-বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২:৫০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানাধীন হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে
আনুমানিক ৪ লাখ ২৯ হাজার টাকা মূল্যমানের ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ১। মোঃ সুমন হোসেন (২৮), পিতা- মৃত বাবুল হোসেন, সাং-মহেশকুন্ডী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ও ২। আল্লাকুল আশিক হৃদয় (১৯), পিতা-মোঃ মোক্তার হোসেন, সাং-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে ৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নভেম্বর ৮, ২০২৪
আগস্ট ৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।