হাতীবান্ধায় পাঁচ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর গ্রেফতার

লালমনিরহাট জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫৭ পিএম
শেয়ার করুন:
হাতীবান্ধায় পাঁচ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর গ্রেফতার

হাতীবান্ধা থানাধীন দোয়ানী ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ ১জন আসামি গ্রেফতার করেছে। লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মাহমুদুন্নবীর, নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ তিস্তা ব্যরেস  এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন জাহাঙ্গীর হোসেন। সে বগুরা জেলার সদর থানার সবুজবাগ গ্রামের মৃত আনিছার রহমানের,ছেলে। এ বিষয় হাতীবান্ধা থানার মামলা হয় নং-২৫,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণির ১৯(খ) রুজু হয়৷

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী জানান গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা ব্যরেস এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন পুলিশ। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।