এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
৮মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচন কে সামনে রেখে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২নং চরবাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ আকাশ।
শনিবার (২০ এপ্রিল) রাত ১০ টায় সুবর্ণচর উপজেলার স্থানীয় এনজিও সাগরিকা অফিসের হলরুমে এই মতবিনিময় সভা করেন।এসময় তিনি সুবর্ণচরের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক, ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের কে উদ্দেশ্য করে বলেন- প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার এই বার্তা টি আপনাদের মাধ্যমে পুরো সুবর্ণচরে যেন পৌঁছে যায়। কারণ আপনারা ই পারেন সকলের নিকট পৌঁছে দিতে। এই নির্বাচনে আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের মাধ্যমে জনগণের ভোটে আমি নির্বাচনে জয়ী হতে পারি।
আমি নির্বাচনে জয়ী হলে এলাকায় মাদক নির্মূল, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কাজ করবো ইনশাআল্লাহ।
জনগণের সেবা করার লক্ষ্যে এবার ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এ ব্যাপারে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এসময় তিনি সুবর্ণচর বাসীর উদ্দেশ্যে বলেন- প্রিয় সুবর্ণচর বাসী,) আসসালামু আলাইকুম /আদাব) আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম। জনগনের সুখে দু:খে আমি কাজ করেছি। তবুও মানুষ হিসেবে আমার ভুল-ত্রুটি হতে পারে। দয়াকরে আপনারা নিজ গুনে আমাকে ক্ষমা করে দিবেন।
আমি হয়তো আপনাদের ধন-সম্পদ করে দিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি প্রিয় নেতা একরামুল করিম চৌধুরীর একনিষ্ঠ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকবো,আপনারা আমার জন্য দোয়া করবেন।
এ সময় মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম মধু, সমাজ সেবক মো. মাসুদ, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত, সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, নুর হোসেন সৈকত, সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, সাওয়ার হোসেন জাবেদ, চরবাটা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রসুল আহম্মেদ হেলাল, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মনির ও যুবলীগ সদস্য শুভ চন্দ্র দে সহ অনেক।
জুন ২২, ২০২৬
ডিসেম্বর ৪, ২০২৫
জানু ২৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।