এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা ছানু হাওলাদারের ছেলে। তিনি উপজেলা সদরে সদরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। উক্ত কাজটি পায় ফরিদপুরের ভাই ভাই কন্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তারা নিজেরা কাজ না করে লাইসেন্সবিহীন স্থানীয় খোকন হাওলাদার নামে এক ব্যক্তিকে কাজটির দায়িত্ব দেয়। অপরদিকে খোকন হাওলাদার ভাষানচর ইউনিয়নের চার রাস্তা নামক এলাকার জনৈক হুমায়ুন মিয়া কে কাজটি করতে দায়িত্ব দেয়। আজকে নির্মনাধীন ভবনের তিন তলার ছাদ ভাঙার কাজে উক্ত শ্রমিক কর্মরত ছিল। দিনের কাজ শেষে নিচে নামার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয় পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
সদরপুর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
উপজেলা প্রকৌশলী আঃ মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেপ্টেম্বর ৭, ২০২৪
নভেম্বর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।