এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ( ২০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন এই কারাদন্ড দেন ।
দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের ছোটকোল গ্রামের দেলোয়ার জংগীর ছেলে আলামিন জংগী (২৭) ও একই গ্রামের জহর গনির ছেলে বোরহান গনি (২৬) । এ সময় তাদের কাছে থেকে ইলিশ শিকারের কাজে ব্যবহৃত ৫০০ মিটার জাল জব্দ করা হয়।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , রবিবার রাতে পদ্মা নদীর শয়তানখালী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি জানান, ১৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই জেলেকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিন করে জেল ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
মে ২৯, ২০২৪
এপ্রিল ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।