এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে হাতাহাতির ঘটনায় এম এ বাক্কার (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত এম এ বাক্কার উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার বাসিন্দা এবং ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
মঙ্গলবার (১ এপ্রিল) সাতঘড়িয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
নিহতের মেয়ে জথী জানান, সাতঘড়িয়া মোড়ে মৃত সিদ্দিক রহমানের ছেলে তোফায়েল আহমেদ ওরফে জামাল (৫০) তার সঙ্গে কুরুচিপূর্ণ কথা বলেন ও খারাপ আচরণ করেন। এ সময় তার বাবা প্রতিবাদ করলে বাকবিতণ্ডার একপর্যায়ে তোফায়েল আহমেদ তাকে মারধর, কিল, ঘুষি ও ধাক্কা দেন, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ জানান, এম এ বাক্কারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে হাঁটুতে চামড়া উঠে যাওয়ার চিহ্ন দেখা গেছে এবং তার মুখ বাঁকা হয়ে গিয়েছিল। পরিবারের সদস্যদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।