এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে ধান মাড়াই মেশিন উল্টে মেশিনের মালিক এনামুল প্রামানিক (২৬) নিহত হয়েছেন। রোববার দুপুরে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের তিন নম্বর সুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনামুল প্রামানিক উপজেলার ধনোপাড়া-মেরিয়া উত্তরপাড়া গ্রামের মকবুল প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল একজন ধান মাড়াই শ্রমিক ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে এনামুল নিজের ধান মাড়াই মেশিন চালিয়ে মেরিয়া গ্রাম থেকে ধান মাড়াইয়ের উদ্দেশ্যে মেইন সড়ক দিয়ে পার্শ্ববর্তী সুইসগেট এলাকায় যাচ্ছিলেন। এমতাবস্থায় তিন নম্বর সুইসগেট এলাকায় পৌঁছালে ধান মাড়াই মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এনামুল মেশিনের নিচে চাপা পড়েন। এ সময় এনামুলের মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে ধান মাড়াই শ্রমিক এনামুলের মৃত্যুর খবরটি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেননি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।