এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আত্রাই-রাণীনগর মহাসড়কের রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই নারী সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যা পর্যন্ত তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ রয়েছে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাণীনগর রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল আত্রাইয়ের দিকে যাচ্ছিল। আর আত্রাইয়ের দিক থেকে সিএনজি আসছিল। রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির ওই নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানু ২৯, ২০২৫
আগস্ট ৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৫ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।