এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলার ফটকি নদী থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি অবৈধ চায়না দুয়ারী জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ১,৪৪০ মিটার। মঙ্গলবার (১ জুলাই) সকালে এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিনের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। ফটকি নদীর আড়পাড়া ব্রিজ এলাকা থেকে বরইচারা শ্মশান ঘাট পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, অফিস সহায়ক সঞ্জয় কুমার দাস, আনসার সদস্য এবং স্থানীয় শ্রমিকরা।
শালিখা ইউএনও মোঃ বনি আমিন বলেন, “দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও ডিমওয়ালা মাছ রক্ষার স্বার্থেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। নদী বা জলাশয়ে অবৈধ সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষা এবং পরিবেশবান্ধব মৎস্যচাষে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ বিষয়ে তিনি সকলকে সহযোগিতার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।