এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার বিভিন্ন সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে শহরের যানজট নিরসনের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীসহ বিভিন্ন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী-শিক্ষার্থী,পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।মাগুরা রিপোর্টার্স ইউনিটি এ খাবার পানি বিতরণের আয়োজন করে।সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে খাবার পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ,সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক শাহিন খোন্দকার,সহ- সভাপতি বিকাশ বাছাড়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন নয়ন,মাহমুদুল হাসান,তাছিন জামান,রাজিব হোসেন,মাহিম সিদ্দিকীসহ সদস্যবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে সরকার পতনের পর শুরু হয় এক অস্থিতিশীল অবস্থা। সেই অচলাবস্থা কাটাতে এগিয়ে আসেন শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তারা রাস্তার আবর্জনা সরানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেন।পরিচালনা করছেন ট্রাফিকের দায়িত্বও। রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিনা পারিশ্রমিকে দিনব্যাপী কাজ করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
নভেম্বর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।