এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মিনি কনফারেন্স রুমে এসভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে সভায়
বক্তব্য রাখেন,দায়িত্বরত সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর মাহাদী দাইয়ান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুুর দাশ মন্ডল,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ নেস্তোয়ারা, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা,উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কবির হুসাইন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ,সাধারণ সম্পাদক শ্রী কানুতেওয়ারী,উপজেলা যুবদলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারামিয়া প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ তিলাম হোসেন,প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম,মহম্মদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাসুদ রানা,সকল সরকারি দপ্তরের প্রধানগণ,গণমাধ্যমকর্মী,ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উৎসব-মূখর ও সম্পূর্ণ নিশ্চিন্তে করার ব্যাপারে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপস্থিত সকল কর্মকর্তা ও নেতৃবৃন্দ। এবছর মহম্মদপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ১০০টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জানু ১৭, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৫
অক্টোবর ৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ৮ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।