এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে মৃত্তিকা পাল (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো.অহিদ মুরাদ। এর আগে, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের দারোগা শংকর রায়ের বাসায় এই ঘটনা ঘটে।
নিহত মৃত্তিকা পাল উপজেলার নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ঊষা রঞ্জন পালের মেয়ে এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্তিকা মেধাবী ছাত্রী ছিল। আর কিছু দিন পরে তার পরীক্ষা বলে। এজন্য মেয়েকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখে মোবাইল রেখে পড়া লেখা করতে বলে বাবা। এরপর তার বাবা দোকানে চলে গেলে অভিমান করে নিজ রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো.অহিদ মুরাদ আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।