এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে নবগঠিত আমিনুর রহমান কলেজ ছাত্রদলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। সম্প্রতি গঠিত কলেজ ছাত্রদলের সভাপতি শামীম শিকদার ও সাধারণ সম্পাদক পিয়াল হাসানের নেতৃত্বে রবিবার দুপুরে এই আনন্দ র্যালিটি অনুষ্ঠিত হয়।
আনন্দ অনুষ্ঠানের শুরুতেই কলেজ ছাত্রদল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মান জানান। এরপর কলেজ প্রাঙ্গণ থেকে একটি রঙিন র্যালি মহম্মদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আহাদ চত্বরে এসে শেষ হয়।
র্যালির সমাপ্তিতে মিষ্টি বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, নবগঠিত কলেজ ছাত্রদল কমিটি ছাত্রদলের অধিকার রক্ষায় এবং শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। এই সময় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এভাবেই মহম্মদপুরে নতুন নেতৃত্বের উদ্দীপনা ও উচ্ছ্বাসের মাধ্যমে ছাত্রজীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।