এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার এবং ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। এসময় ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান খলিল। এমনকি চালের ওজন মাপার জন্য কোনো ডিজিটাল স্কেল দেখা যায়নি। ডিজিটাল স্কেল ছাড়াই বালতিতে মেপে মনগড়াভাবে চাল বিতরণ করা হচ্ছে। ভিজিএফ চাল পাওয়া একাধিক উপকারভোগী তাদের চাল ডিজিটাল স্কেলে মেপে দেখেন, জনপ্রতি ১০ কেজি চাল না দিয়ে, গড়ে ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ট্যাগ অফিসার আখলিমা আক্তার বলেন, আমি অসুস্থ থাকায়, ফোন করে ইউপি সদস্য খলিলুর রহমানকে দায়িত্ব দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ট্যাগ অফিসার থাকা বা না থাকা আমার বিষয় না। আমি আমার অফিসের লোক পাঠিয়েছি, বিষয়টি দেখার জন্য।
রামনগর ইউপি চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডলকে ফোন দেওয়া হলে তিনি মিটিংএ আছেন বলে ফোন কেটে দেন।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।